টপিকঃ উইকিপিডিয়া
উইকিপিডিয়া একটি বহুভাষিক,ওয়েবভিত্তিক,মুক্ত বিষয়বস্তু বিশিষ্ট বিশ্বকোষ প্রকল্প। “wikipedia” শব্দটি এসেছে “wiki” যার অর্থ সহয়তামূলত কাজের দ্বারা তৈরী ওয়েবসাইট এবং “encyclopedia” (বিশ্বকোষ) শব্দ দুটি থেকে। উইকিপিডিয়া নিবন্ধগুলো ব্যবহারকারীকে সহায়ক তথ্যের সাথে অন্যান্য সংযোগের নির্দেশনা দেয়।। ১৫ জানুয়ারি ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন।
উইকিপিডিয়া সারাবিশ্বের স্বেচ্ছাসেবকদের সহায়তামূলক কর্মকান্ডের মাধ্যমে তৈরি। ইন্টারনেট সংযোগ আছে এমন যে কেউ পৃথিবীর যেকোন নিবন্ধে পরিবর্তন ও সংশোধন করতে পারেন। ২০০১ সালে এটি শুরুর পর থেকে এর নিবন্ধ সংখ্যা অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পেয়েছে। এটি এখন বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্যসূত্র বিষয়ক ওয়েবসাইট। প্রতিদিন হাজারে শ’খানেক মানুষ তথ্য সংগ্রহের জন্য উইকিপিডিয়া তে আসেন। যারা গরে হাজারে ১০ টি করে সম্পাদনা করেন এবং হাজারেরও বেশি নিবন্ধ প্রতিদিন উইকিপিডিয়া নামক এই বিশ্বকোষটিতে সংযুক্ত হয়।
- উইকিপিডিয়াতে লিখতে বিশেষ কোন যোগ্যতার দরকার হয় না । সকল বয়সের, সকল সমাজের ও সংস্কৃতির মানুষেরাই উইকিপিডিয়াতে লিখতে পারে। ব্যবহারকারীকে উইকিপিডিয়াতে তথ্যযোগের বা উন্নয়নের ক্ষেত্রে ভুলের ব্যাপারে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, কারন অন্যান্য ব্যবহারকারীরা পরামর্শদানের মাধ্যমে বা সুনির্দিষ্ট ভুল তথ্য মুছে ফেলার মাধ্যমে উইকিপিডিয়ার উন্নয়নের গতি অব্যাহত রাখেন।